Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে মাংস বিক্রেতাকে খুন

BN DESK
19 May 2026, 06:06 PM পড়তে ১ মিনিট

বগুড়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়  নিহত হয়েছেন মানিক চৌধুরী (৫০) নামে এক মাংস বিক্রেতা।

সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহতের ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রাতে মানিক চৌধুরী ঝাজিড়া বাঙালি বাজারে গেলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা ধাতব বস্তু দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে গুরুতর আহত হন মানিক চৌধুরী। পরে স্থানীয়রা উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান। তিনি বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে মাংস বিক্রেতাকে খুন

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার