Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ছাত্রলীগের ঢাবি’র হল কমিটির সহ-সভাপতি গ্রেফতার

BN DESK
04 September 2026, 09:50 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ছাত্রলীগের ঢাবি’র হল কমিটির সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১শে হল কমিটির সহ-সভাপতি জিএস আহসান হাবিব রিয়াদকে (২৯) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। এর আগে বুধবার দুপুরে বগুড়া শহরের নিউ মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তাকে আটক করে সদর থানায় সোপর্দ করে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আহসান হাবিব রিয়াদ বগুড়া সদরের ধরমপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী রেজাউল করিমের ছেলে। রিয়াদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১শে হল কমিটির সহ-সভাপতি এবং ওই হলের জিএস। গত বছরের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ককটেল হামলার মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এরপর আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ছাত্রলীগের ঢাবি’র হল কমিটির সহ-সভাপতি গ্রেফতার

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার