Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ছাত্রীকে উত্যক্তের ঘটনায় গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

BN DESK
04 September 2026, 09:51 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ছাত্রীকে উত্যক্তের ঘটনায় গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিদিয়াত হোসেন বর্ণ‘র বিরুদ্ধে মারধর,নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রিদিয়াত হোসেন একজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

গাবতলী মডেল থানার ওসি আসিক ইকবাল করতোয়া’কে বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় তাকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ছাত্রীকে উত্যক্তের ঘটনায় গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

B
BN DESK | 20 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার