Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর

BN DESK
10 October 2025, 10:31 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি স্কুল শিক্ষক মশিউর রহমান ওরফে মিশু (২৫) এর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) হাজতি ওই আসামির জমিনের আবেদন বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামের শাজাহান আলীর ছেলে আসামি মশিউর রহমান ওরফে মিশু সারিয়াকান্দির একটি বিদ্যালয়ে গণিত বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলো। ওই আসামি সারিয়াকান্দিতে তার ভাড়া বাসায় ছাত্র ছাত্রীদেরকে প্রাইভেট পড়াতো।

ঘটনার ৩ মাস আগে থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ওই স্কুল শিক্ষক তার ভাড়া বাসায় প্রাইভেট পড়ানো শুরু করে। এক পর্যায়ে গত ৫ জুন ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে বেলা সোয়া ৯ টার দিকে শিক্ষক মশিউর রহমান তাকে ধর্ষণ করে।

পরে ১০ জুন ওই ছাত্রী তার মাকে ঘটনাটি জানায় এবং এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় এই মামলা দায়ের করার পর পুলিশ ১২ জুন ওই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার