Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

BN DESK
10 October 2025, 10:47 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রিপন ইসলাম নামে পুলিশের এক ভুয়া কনস্টেবলকে আটক করে থানায় সোর্পদ করেছেন স্থানীয় লোকজন। তার পরনে পুলিশের পোশাক ছিল। আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে চারমাথা গোদারপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার রিপন ইসলাম (২৬) শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মমিনের ছেলে৷ এসব তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি হসান বাসির দৈনিক করতোয়া’কে জানান, রিপনের বাড়ি সান্তাহারে।

তবে সে শহরের পশ্চিম গোদারপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে। সে মাদক মামলার আসামি। চারমাথায় তার আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের কাছে দেয়।

তার বিরুদ্ধে সদর থানায় আগের একটি মাদক মামলা রয়েছে। কোন অপরাধ করার উদ্দেশ্যে সে চারমাথায় ওভার ব্রিজের নিচে অবস্থান করছিল। তবে পুলিশের পোশাক কোথায় পেয়েছে সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, রাস্তায় কুড়িয়ে পেয়েছে পোশাকটি। আজ শুক্রবার (৪ জুলাই) রাত ৯ টার পর্যন্ত থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।

বগুড়া উপশহর ফাঁড়ির উপ-পরিদর্শক সোহাগ জানান, বিকালে রিপন পুলিশ কনস্টেবলের পূর্ণাঙ্গ পোশাক পড়ে চারমাথায় ঘুরছিল। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বাজার এলাকায় থাকা লোকজন তাকে সন্ধ্যায় আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, রিপন রেলওয়ে পুলিশের আব্দুল কুদ্দুস নামে এক কনস্টেবলের পোশাক পড়েছিল। গ্রেফতারকৃত রিপন দাবি করেছে সে এই পোশাক চারমাথা ফ্লাইওভারের নিচে কুড়িয়ে পেয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার