Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় জাপা কার্যালয়ে ফের ভাঙচুর

BN DESK
04 September 2026, 08:44 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় জাপা কার্যালয়ে ফের ভাঙচুর

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে ভাঙ্চুর করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকেই জাপার জেলা কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

এরপর গতকাল শুক্রবার সকাল থেকে জাপা নেতাকর্মীরা কার্যালয়ের সামনের অংশে ইটের গাঁথুনি দিয়ে পুনঃনির্মাণের কাজ শুরু করেন। তবে একই দিন রাত ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেল যোগে এসে একদল যুবক ওই গাঁথুনির দেয়াল ভেঙে দিয়ে দ্রুত চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো জাপা নেতাকর্মী উপস্থিত ছিলেন না। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একদল যুবক মোটরসাইকেলে এসে সেখানে ইটের গাঁথুনি ভেঙে দিয়ে চলে গেছে। ওসি আরও বলেন এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় জাপা কার্যালয়ে ফের ভাঙচুর

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার