Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় জামায়াতের বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

BN DESK
10 October 2025, 07:24 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় জামায়াতের বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার : আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বগুড়ার উপশহর খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৬নং ওয়ার্ড শাখা আয়োজিত মহান বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ওয়ার্ড আমীর আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

ওয়ার্ড সেক্রেটারী প্রভাষক মুনছুর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শিল্পপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, করতোয়া পিভিসি পাইপের স্বত্বাধিকারী আলহাজ¦ রফিকুল ইসলাম, শিক্ষাবিদ নুরুল হুদা।

আরও বক্তব্য রাখেন উপশহর সাংগঠনিক থানা আমীর মাওলানা আব্দুল হামিদ বেগ, ঘোড়াধাপ সাংগঠনিক থানা আমীর মাওলানা হেদায়েতুল ইসলাম, জামায়াত নেতা রেজাউল করিম রেজা, মামুনুর রশিদ মামুন, খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজে কুরআনের দাওয়াত পৌঁছানোর পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে দেশ জাতির কল্যাণ বয়ে আনার জন্য সকলের প্রতি আহবান জানান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় জামায়াতের বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

B
BN DESK | 13 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার