Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় জুলাই শহিদ স্মৃতি শর্টপিচ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

BN DESK
10 October 2025, 10:06 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় জুলাই শহিদ স্মৃতি শর্টপিচ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে জুলাই শহিদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে ইংরেজি বিভাগ জয়লাভ চ্যাম্পিয়ন হয়। খেলায় ৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ বল বাকি রেখেই ২ উইকেটে বিজয়ী হয় ইংরেজি বিভাগ।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি তামিম হাসান সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক এবং শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান আকিদুল ইসলাম, প্রভাষক তানিয়া তাবাসসুম, প্রভাষক ফাহমিদা রোজানা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মাসুদ ইকবাল, প্রভাষক সোহরাব হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গণিত বিভাগের প্রধান রফিকুল ইসলাম প্রমুখ।

ফাইনাল খেলা শেষে বিজয়ী দল ইংরেজি বিভাগকে একটি খাসি ও ট্রফি এবং রানার্সআপ দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে দু’টি রাজহাঁস ও ট্রফি প্রদান করা হয়। এছাড়া ৩য় স্থান অর্জনকারী দর্শন বিভাগকে একটি রাজহাঁস প্রদান করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় জুলাই শহিদ স্মৃতি শর্টপিচ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার