স্টাফ রিপোর্টার : বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে জুলাই স্মরণে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে প্রেস ক্লাবের নতুন ভবনে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি’র মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, বগুড়া শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন-দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, দ্বিতীয়-মমিনুর রশিদ সাইন এবং তৃতীয় হয়েছেন-কামরুজ্জামান মমিন। ভিডিও প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা সন্মাননা স্মারক গ্রহণ করেন। তারা হলেন-মুক্তার শেখ, আল-আমিন, মাজেদুর রহমান, রাজিব সেলিম, শফিকুল ইসলাম, শাহাজাহান আলী বাবু, আজিজুল হাকিম রুমন, তহমিদুর রহমান, প্রতীক ওমর, মনির হোসেন, মামুন বারী ও শাহ্ নেওয়াজ শাওন।