Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় জোড়া খুনের মামলায় সৈয়দ কবির আহমেদ মিঠু জামিনে মুক্ত

BN DESK
05 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় জোড়া খুনের মামলায় সৈয়দ কবির আহমেদ মিঠু জামিনে মুক্ত

কোর্ট রেপোর্টার : বগুড়ায় নিশিন্দরা চকরপাড়ায় জোড়া খুনের মামলায় হাজতি আসামি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট হতে ৬ মাসের জন্য তার জামিন মঞ্জুর করা হয়।

তিনি হাইকোর্টের আদেশের আলোকে তার জামিন নামা গ্রহনসহ বগুড়া কারাগার হতে মুক্তির জন্য গতকাল  বুধবার বগুড়ার চীফ জুডিসিয়য়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক জামিননামা গ্রহণ করে বগুড়ার কারাগার হতে ওই আসামিকে মুক্তির জন্য আদেশ দেন। এরপর আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সৈয়দ কবির আহমেদ মিঠু কারাগার হতে জামিনে মুক্তি পান।

উল্লেখ্য. গত ১৭ জুন ঈদের দিন মধ্য রাতে শহরের নিশিন্দরা চকরপাড়ার জাহিদ মিয়ার ইউক্যালিপটাসের বাগানের গলির মধ্যে শরিফ শেখ ও রুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ও হোসেন ওরফে বুলেটের পায়ে গুলি করে আহত করা হয়।

ওই জোড়া খুনের ঘটনায় নিহত শরিফের মা হেনা বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু (৬০) ও তার ছোট ভাই সৈয়দ সার্জিল আহমেদ টিপু (৫০) এবং ছাত্রলীগ নেতা মোঃ আজবিন রিফাত (২১) সহ ১৩ জনের নাম এজাহারে উল্লেখ সহ অজ্ঞতনামা ১৪/১৫ জনের নাম উল্লেখ করে গত ১৯ জুন এই হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় জোড়া খুনের মামলায় সৈয়দ কবির আহমেদ মিঠু জামিনে মুক্ত

B
BN DESK | 12 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার