Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় টিশার্ট পরার জন্য প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

BN DESK
05 September 2026, 07:11 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় টিশার্ট পরার জন্য প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :  প্রার্থীর প্রতীক সম্বলিত টি শার্ট পড়ে প্রচারনা করার দায়ে আজ শুক্রবার (২৪ মে) বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান রনির ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থীর উপস্থিতিতে এই জরিমানা করেন বগুড়ার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

আজ শুক্রবার (২৪ মে) বগুড়া শহরের খোকন পার্কে চেয়ারম্যান প্রার্থী রনির নির্বাচনী সমাবেশ ছিলো।

মোটরসাইকেল প্রতীক লাগানো টি শাট পরে তার কর্মী সমর্থকরা সমাবেশে যোগ দেয়। প্রতীক সম্বলিত টি শার্ট পরে প্রচারনা চালানোয় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।  এ সময় প্রার্থী সুলতান মাহমুদ খান রনি উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, নির্বাচন আচরণ বিধি ২০১৬ এর ১৭ বিধি অনুযায়ী কোন প্রার্থীর পক্ষে প্রতীক সম্বলিত টি শার্ট পড়ে প্রচার চালানো যাবে না। একারণে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় টিশার্ট পরার জন্য প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 24 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার