Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

BN DESK
10 October 2025, 01:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় বাদশা মন্ডল (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) সকাল সোয়া ১১টার দিকে  উপজেলার সুজাবাদ দহপাড়া নামক স্থানে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কে বিসিএল সিরামিক কারখানা সামনে এ দুর্ঘটনা ঘটে।  বাদশা মন্ডল শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত আলীমদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ-২৪-৬৭৫৮) বিসিএল সিরামিক কারখানা থেকে পাকা রাস্তায় ওঠার সময় লিচুতলা থকে মাদলাগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক বাদশা মন্ডল ছিটকে পাকা রাস্তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়  জনতা ট্রাক আটকে রেখেছে। 
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার