Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

BN DESK
07 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের সদস্যা আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে শহরের উপকণ্ঠে মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রংপুর হতে পাবনাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড ১৪-১৮৪৯) গাঁজা বহন করা হচ্ছে। এরপর এ সংবাদ পেয়ে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল পোনে ৭ টার দিকে  র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল শহরের উপকণ্ঠে মাটিডালি এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট বসায়।

এরপর ট্রাকটি সেখানে পৌঁছুলে তা থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় ওই ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সিন্দুনা গ্রামের মো: আব্দুল কাদেরের ছেলে নজরুল ইসলাম খান (৩০) ও নীলফামারীর ডিমলা উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)।

অভিযানকালে আসামিদের কাছ থেকে মাদক কেনা-বেচার কাছে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিমও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

B
BN DESK | 16 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার