Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত, অপর একটির ইঞ্জিল বিকল

BN DESK
05 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত, অপর একটির ইঞ্জিল বিকল

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সান্তাহারগামী কলেজ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এছাড়াও লালমনিরহাটগামী অপর একটি পদ্মরাগ ট্রেনের ইঞ্জিল উপজেলার খিরাপাড়া এসে বিকল হয়ে পড়ে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পরপর এই লাইনচ্যুত ও ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

 জানা গেছে, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন-৪৯২ সকাল ৮টা ২০ মিনিটের দিকে সুখানপুকুর স্টেশনে এসে দ্বিতীয় লাইনে উঠার সময় হঠাৎ মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এছাড়াও অপর একটি লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ইঞ্জিন সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর ইউনিয়নের খিরাপাড়া নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে। মূলত পদ্মরাগ ট্রেনটি আসার কারণেই কলেজ ট্রেনটি দ্বিতীয় লাইনে উঠছিল। এতে করে দু’টি ট্রেনে থাকা শত শত  যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ইঞ্জিন বিকল ট্রেনটি ইতিমধ্যে রেললাইন থেকে সরিয়ে নিয়ে গাবতলী স্টেশনে রাখা হয়েছে।

 এ বিষয়ে সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আরাফাত হোসেন জানান, সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে সুখানপুকুর রেলস্টেশনে সান্তাহারমুখী কলেজ ট্রেন-৪৯২’রর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। অপর একটি লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ইঞ্জিল ৮টা ৩০ মিনিটে খিরাপাড়া নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে। উর্দ্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত, অপর একটির ইঞ্জিল বিকল

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার