Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিক নিহত

BN DESK
05 September 2026, 08:08 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। আজ রোববার (৩ মার্চ) বিকাল চারটার দিকে শহরের আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাবলু মিঞা। সে শহরতলী কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে এবং আকাশতারা এলাকায় সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করতো।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল বাসার এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়ে শাবলু নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সুনীল পাল বলেন, বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে জানা যায় সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিক নিহত

B
BN DESK | 03 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার