Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ডিবি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, ১ লাখ ৭৭ হাজার টাকা উদ্ধার

BN DESK
09 March 2026, 04:59 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে শহরের ফুলবাড়ী বিসিক এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম আজাদ ওরফে কালাম(৩৯) ও তার স্ত্রী সুফিয়া বেগম(৩২)কে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মাদক বিক্রির ১ লাখ ৭৭ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার দিনগত রাত ১ টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ী বিসিক শাহী মসজিদ সংলগ্ন মোঃ আব্দুস সাত্তার এর বাড়ির ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলো।

এ ছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ডিবি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, ১ লাখ ৭৭ হাজার টাকা উদ্ধার

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার