Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় তিনটি গ্রেনেড উদ্ধার

BN DESK
07 September 2026, 06:48 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় তিনটি গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালতিনগর থেকে অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকার মোস্তাাফিজুর রহমানের বাড়ি সংস্কার কাজে খোঁড়াখুঁড়ির সময় গ্রেনেট তিনটি বেরিয়ে আসে। পরে সেগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে পুলিশ।  

বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশে মাটি খুঁড়তেই একসঙ্গে তিনটা গ্রেনেড নজরে পড়ে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় এখানে পাকিস্তানী বাহিনীর ক্যাম্প ছিল। এই গ্রেনেডগুলো ওই সময়কার হতে পারে।  

সদর থানা ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘শহরের মালতিনগর থেকে তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে এগুলো অনেক পুরনো। ঢাকায় বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে এগুলো নিষ্ক্রিয় করবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় তিনটি গ্রেনেড উদ্ধার

B
BN DESK | 04 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার