Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় তিন দিনব্যাপী জুলাই-আগস্টের চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

BN DESK
06 September 2026, 05:20 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় তিন দিনব্যাপী জুলাই-আগস্টের চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে তিন দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত রিটু, সহ সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অগ্রগতি অব্যাহত এবং জুলাই আন্দোলেনের চেতনা সমন্বিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে। ফ্যাস্টিট মুক্ত নতুন দেশ গঠনে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার আবদান রাখার সময় এসেছে। ৩৬ জুলাইয়ের স্মরণে আয়োজিত এই চিত্র প্রদর্শনী বৈষম্যহীন বাংলাদেশ গড়র গণঅভ্যুত্থান পুনরায় স্মরণে করার সুযোগ করেছে।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্য বগুড়া জেলায় সবচেয়ে বেশি শহিদ ও আহত হয়েছে। বগুড়ায় শহিদের সংখ্য ১৮ জন ও আহত হয়েছেন পাঁচ শতাধিক। প্রদর্শনীটি ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় তিন দিনব্যাপী জুলাই-আগস্টের চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার