Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় তিন মাদকসেবীর ৩ মাস করে কারাদন্ড

BN DESK
07 May 2026, 04:42 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার তিনজন মাদক সেবনকারীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সহযোগিতায় সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল ওয়াজেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে এই কারাদন্ড দেন।

এর আগে গতকাল বুধবার বিকেলে শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ ওই তিন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার  মিজানুর রহমান (২৪), নিশিন্দারা কারবালার সাব্বির আহমেদ (৩৬) ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর তেজোপাড়ার মোহাম্মদ আলী (৩২)।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় তিন মাদকসেবীর ৩ মাস করে কারাদন্ড

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার