Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত 

BN DESK
04 September 2026, 08:51 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত 

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে মহাসড়কে বিকল ট্রাকের সাথে চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মনির হোসেন (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার লায়ন হোসেন (২৫) আহত হন। নিহত মনির পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়ার মোজাহার হোসেনের ছেলে। আহত হেলপার একই উপজেলার দালুয়াপাড়ার মমতাজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনাটি ঘটে আজ সোমবার (২৮ জুলাই) ভোর ৫টায় ঢাকা রংপুর মহাসড়কের শিবগঞ্জের নাগরকান্দী হাতিবান্দা নামক স্থানে। 

জানা যায়, পঞ্চগড় থেকে আগত বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে ওই স্থানে দাঁড়িয়ে ছিল। এদিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এমন সময় বালুবোঝাই অপর একটি ট্রাক ওই বিকল ট্রাকের সাথে ধাক্কা লেঘে দুর্ঘটনাটি ঘটে। 

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান আহত হেলপার বগুড়া শহীদ জিয়ায়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং নিহত মনিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাক দুইটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। 

 

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত 

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার