Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় দাদার কাছে যেতে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে শিশু নিহত

BN DESK
02 April 2026, 03:44 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সুরাইয়া আক্তার রিমি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা বাজারের কাছে স্লুইজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমি সরলপুর পাইকড় গ্রামের রানা মিয়ার মেয়ে ও চাঁদমুহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেনির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই আরিফ জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের ধাক্কায় শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। এসময় রাস্তার ওপারে দাদাকে দেখে তার কাছে যেতে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে শিশুটি ইজিবাইকের ধাক্কায় মারা যায়। শিশুর লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি আটক করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় দাদার কাছে যেতে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে শিশু নিহত

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার