Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

BN DESK
10 October 2025, 10:14 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে এক অপহৃত স্কুলছাত্রী (১৫)কে ১ মাস ২২ দিন পর উদ্ধারসহ অপহরণকারী এক কিশোরকে (১৭) গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের বেলহট্রি গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) স্কুলে যাতায়াতের সময় ওই কিশোর উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দেয়, এবং বিভিন্ন লোভ লালসা ও প্রলোভন দেখায়। স্কুলছাত্রী তার প্রেমের প্রস্তাবে কর্ণপাত না করে বিষয়টি তার পরিবারকে জানায়।

গত ৮ জুলাই মঙ্গলবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে বেলহট্রি বাজার এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ওই কিশোর তার কয়েকজন সহযোগীসহ সিএনজি দিয়ে তার পথ রোধ করে এবং ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এদিকে স্কুল ছাত্রী সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে।

এক পর্যায়ে ওই কিশোর তাকে অপহরণ করে নিয়ে গেছে স্থানীয় লোকমুখে জানতে পেরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ ও উদ্ধারের চেষ্টা করতে থাকে। এ ব্যাপারে  ছাত্রীর  বাবা বাদি হয়ে আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালত মামলাটি নিয়মিত গ্রহণের জন্য নথিপত্র দুপচাঁচিয়া থানায় প্রেরন করেন। গত ৩ আগষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের হয়।

মামলা তদন্তকারী অফিসার বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১ মাস ২২দিন পর গতকাল শনিবার রাতে গাইবান্ধা জেলার সাঘাটা থানার পাঠান পাড়া এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতারসহ তার হেফাজত থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।

থানার অফিসার ফরিদুল ইসলাম জানান, আজ রোববার (২৪ আগস্ট) অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফতারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার