Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাইকেল র‌্যালি

BN DESK
09 February 2026, 09:22 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : আসুন প্যাডেল ঘুরিষে ভবিষ্যতের পথে হাঁটি এই শ্লোগান নিয়ে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ বান্ধব, জনবান্ধব ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের জানান দিতে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বগুড়ায় সাইকেল র‌্যালি হয়েছে। সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের সাতমাথা হয়ে সরকারি আজিজুল হক কলেজ এলাকা ঘুরে পুনরায় আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।


সাইকেল র‌্যালির উদ্যোক্তা ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব নাফী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচ এম সাব্বির।

আয়োজকরা জানান, বগুড়া শহরের পরিবেশ সচেতন, সাহসী ও উদ্যমী প্রায় আড়াইশ’ জন সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। অংশ গ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন, যেখানে পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গড়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের বার্তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে বগুড়া-৬ আসনে একটি ব্যতিক্রমধর্মী সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের মতে এ ধরনের কর্মসূচির মাধ্যমে শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং পরিবেশ রক্ষার বিষয়ে জনসচেতনতা বাড়বে এবং তরুণ সমাজ একটি ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হবে। এছাড়া যানজট ও পরিবেশ দূষণ কমাতে সাইকেল ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে।

সেই সঙ্গে তরুণ সমাজকে পরিবেশ বান্ধব আন্দোলনের সঙ্গে যুক্ত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাইকেল র‌্যালি

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার