Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

BN DESK
05 May 2026, 04:43 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের শিকারপুর মধ্যপাড়ায় প্রতিপক্ষের লোকজন শাহিন (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এতে তার পায়ের রগ কেটে গেছে  বলে অভিযোগ করা হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন শাহিনের ওপর হামলা করে। এসময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এতে তার পায়ের রগ কেটে গেছে। পরে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহফুজ আলম বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শাহিনকে আহত করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শাহিন শিকারপুর মধ্যপাড়ার বাসিন্দা।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার