Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় নদী হতে এক নারীর ২টি কাটা কবজি উদ্ধার

BN DESK
05 September 2026, 06:58 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় নদী হতে এক নারীর ২টি কাটা কবজি উদ্ধার

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের উপকন্ঠে মাটিডালি এলাকায় করতোয়া নদীর পাড় থেকে এক নারীর দু’হাতের কাটা কবজি উদ্ধার করা হয়েছে। আজ ২২ জুন শনিবার সকাল ৮ টার দিকে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ কবজি দু’টি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: রেদওয়ানুল রহিম বলেন,মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রীজ ও লোহার ব্রীজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী হতে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।

তিনি আরও বলেন, এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধে কবজি দুটি ভেসে যেতে দেখে তা উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। এরপর বিষয়টি স্থানিয় লোকজনকে জানায়। পরে এ ব্যাপারে পুলিশকে জানানো হলে পুলিশ তা উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

এরপর হাতের কবজি দুটি মর্গে পাঠানো হয়। কবজি দুটি কোন এক নারীর। কে-বা-কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২-৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় নদী হতে এক নারীর ২টি কাটা কবজি উদ্ধার

B
BN DESK | 22 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার