Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

BN DESK
09 October 2025, 02:50 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার: জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে ২জনকে উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলোচিত তুফান সরকার ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ভাই ওমর সরকারও রয়েছে।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫ টার দিকে  জাহিদ হাসান নামে এক ব্যক্তি ডিবি অফিসে এসে অভিযোগ করেন যে, তার প্রতিবেশী ফজলুর রহমান (৪৪) ও আেব্দুস ছালাম (৩৫)কে অজ্ঞাতনামা আসামীরা জোরপূর্বক অপহরণ করে সদর থানা এলাকায় আটক রেখে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়া’র ওসি ইকবাল বাহারের নেতৃত্বে একটি টিম মাঠে নামে। এরপর শহরের চকসূত্রাপুর শহীদ বিলু সড়কের পূর্ব পাশে রহমান ভিলার পাঁচতলা বিল্ডিং এর পঞ্চম তলার দক্ষিণ ফ্লাটে অপহরণকারী চক্রের সদস্য কেয়া বেগম (৩৩), আফসানা মিমি (২৪), কামনুর নাহার অধোরা (২২), মহাসিন কাজী সিজান (২৫), এনামুল হোসেন ওরফে রায়হান (২৭), ওমর ফারুক (৩৫) ও নয়ন হোসেন (৩৫)কে গ্রেফতার করে এবং  জখমপ্রাপ্ত অবস্থায় অপহৃত ওই ২ জনকে উদ্ধার করা হয় । সেইসাথে ধৃত আসামিদের হেফাজত হতে পাঁচ হাজার একশতটাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার হয়। 

প্রাথমিক তদন্তে জানা যায়, মাস খানেক আগে জয়পুরহাটের ফজলুর রহমান (৪৪) এর সাথে ধৃত আসামি কেয়া বেগমের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিচয় হয় এবং গতকাল সকালে কেয়া বেগম ফোন করে বগুড়া শহরের তিনমাথায় তাকে আসতে বলে। এরপর তিনি এলে ওই আসামিরা তাকে অপহরণ করে। এরপর চকসুত্রাপুরে ওই বাড়িকে আটকিয়ে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

ধৃত আসামিদের মধ্যে মোঃ মহাসিন কাজী সিজান এর বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনে, চুরি মামলা ও মারামারিসহ ৬টি মামলা, এনামুল হোসেন রায়হান এর বিরুদ্ধে অপহরণ, চুরি ও মারামারিসহ ৬টি মামলা, আসামি আলোচিত কারাবন্দি তুফান সরকার ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ভাই মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে  হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ মোট ৬টি মামলা এবং আসামি মোঃ নয়ন হোসেন এর বিরুদ্ধে ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। আগামীকাল গ্রেফতারকৃত আসামিদের আদালতে তোলা হবে বলে ডিবি জানিয়েছে।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার