Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় নাশকতা মামলার আসামি ৪ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার

BN DESK
05 September 2026, 08:05 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় নাশকতা মামলার আসামি ৪ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে আটক ৯ জনের মধ্যে নাশকতা মামলার ৪ জন সাবেক জামায়াত নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদরের মহিষবাথান এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে বগুড়া সদর উপজেলা জামায়াতের সাবেক আমির ১১টি নাশকতা মামলার ওয়ারেন্টের আসামি মো: আব্দুল বাছেদ (৫৬), ধুনটের পশ্চিম কান্তনগর এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক একটি নাশকতার মামলার আসামি আব্দুল্লাহেল বাকী (৫৫), শাজাহানপুর উপজেলার ডেমাজানী এলাকার ওয়াহেদ আলীর ছেলে জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য একটি নাশকতা মামলার আসামি হুমায়ুন আহম্মেদ (৩৫) ও একই উপজেলার মানিকদীপা বিন্নাচাপড় এলাকার আমজাদ হোসেনের ছেলে জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য জামারিয়া আকন্দ।

উল্লেখ্য গতকাল রোববার বিকেলে বগুড়া শহরের রেড চিলিস রেস্টুরেন্টে সদর ও শাজাহানপুর থানার নাশকতা মামলার আসামিরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি যৌথ অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় নাশকতা মামলার আসামি ৪ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার