Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় নিবির মিয়া নামের এক যুবক ছুরিকাহত

BN DESK
05 September 2026, 03:55 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় নিবির মিয়া নামের এক যুবক ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলার পাঁচ মাইল বাজার এলাকায় নিবির মিয়া (১৮) নামে এক যুবককে ছুরিকাহত করা হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিবিড় গাবতলীর গাড়ীদহ এলাকার নূরুল হকের ছেলে।

আহত নিবিরের মামা রাসেল জানান, আজ শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গাবতলীর পাঁচমাইল বাজার  এলাকায়  মোটরসাইকেল আরোহী ৩-৪ জন যুবক তার ওপর হামলা করে। এ সময় তারা তাকে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় এক যুবককে মারপিটে বাধা দেয়ার কারনে তারা তাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে।

এ ব্যাপারে বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই লালন জানান,ছুরিকাহত নিবিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় নিবির মিয়া নামের এক যুবক ছুরিকাহত

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার