Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রধান অতিথি বাদশা এমপি

BN DESK
07 May 2026, 04:31 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চকসুত্রাপুর সুইপার কলোনী এলাকায় ২০ কোটি টাকা ব্যয়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৭ তলা বিশিষ্ট এই ভবনে সকল সুবিধাসহ ৭২টি ফ্ল্যাট  থাকবে।

আজ বুধবার (৬ মে) এই বহুতল আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: মাসুদুজ্জামান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া সদর প্রকৌশলী  মোবারক আলী, বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান আলীসহ বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য প্রায় ৮৯০০ বর্গফুটের এই বহুতল ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ফ্লোরে ১২ টি করে ফ্লাট থাকবে। গ্রাউন্ড ফ্লোর ফাঁকা থাকবে,যেখানে তারা নিজেদের অনুষ্ঠান করতে পারবেন। প্রতিটি ফ্ল্যাট প্রায় ৭৪০ বর্গফুটের হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রধান অতিথি বাদশা এমপি

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার