Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় পলিথিনবিরোধী অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 11:17 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় পলিথিনবিরোধী অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় আজ রোববার (৩ নভেম্বর) শহরের রাজা বাজারসহ বিভিন্ন সুপারসপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন দোকান থেকে ১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এর মধ্যে রাজা বাজারের ব্যবসায়ী শহরের পালশার আব্দুল করিম টুলুর (৩৯) প্রতিষ্ঠান থেকে দুই কেজি পলিথিন জব্দ ও তিন হাজার টাকা জরিমানা এবং সাবগ্রামের মো. বাচ্চু আলমের (৫২) ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭শ’ গ্রাম পলিথিন জব্দ ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা  ৬ক অনুসারে এই জরিমানা করা হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের নেতৃত্বাধীন আদালত এই জরিমানা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ এই অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় পলিথিনবিরোধী অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার