Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় পল্লী চিকিৎসক রশিদের ইন্তেকাল

BN DESK
05 September 2026, 08:20 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় পল্লী চিকিৎসক রশিদের ইন্তেকাল

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বাজারের পল্লী চিকিৎসক আব্দুর রশিদ আর নেই। তিনি গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর তার নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে ঘোড়াধাপ হাট-বাজারের আঞ্চলিক ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি নূর মোহাম্মদ বাদশা, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ আব্বাস আলী, নির্বাহী কমিটির সদস্যরাসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় পল্লী চিকিৎসক রশিদের ইন্তেকাল

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার