Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় আরও দু’জন গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় আরও দু’জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশের ওপর ককটেল  হামলার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। উপ-শহর ফাঁড়ির পুলিশের একটি টিম গত রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, শহরের ঘোনপাড়ার দুলাল হোসেন (৫০) ও রিকি রহমান রিংকি (৩০)। এ নিয়ে এ ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হলো। এর আগে এ ঘটনায় সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়ার রঞ্জু আকন্দের ছেলে কবির আকন্দ (২৪) ও দক্ষিণ বৃন্দাবনপাড়ার মৃত ইব্রাহীমের ছেলে সাজু হোসেন (২৭)কেও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ঈদের দিন ১১ এপ্রিল রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘোনপাড়া এলাকায় এক নারী ৯৯৯ ফোন করে তাকে মারধরের কথা জানান। এ খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন ঘটনাস্থলে যান। এ সময় ৩-৪ যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় এএসআই রশিদ ও কনস্টেবল মাহবুব তাকে চ্যালেঞ্জ করলে ওই যুবকদের মধ্যে একজন তাদের লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এতে ওই দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় শুক্রবার রাতে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বাদি হয়ে এ মামলা করেন। মামলায় ৫জন নামীয়সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় আরও দু’জন গ্রেফতার

B
BN DESK | 16 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার