Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

BN DESK
04 September 2026, 08:17 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মাটিডালী বিমান মোড় ও টিএমএসএস মেডিকেল কলেজের সামনে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন-বগুড়া সদরের গোপালবাড়ী এলাকার মৃত সিদ্দিক সরদারের স্ত্রী রেহেনা বেগম (৫৫)। তিনি মাটিডালী মোড়ের মাহাথির হোটেলের কর্মচারী ছিলেন। নিহত অপরজন এক বছরের শিশু জোবাইদা (১০ মাস)। সে মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের মেয়ে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল সোয়া ৮টার দিকে রেহেনা বেগম রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ নাঈমও আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

এর আগে, সকালে মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের পরিবার ঢাকা থেকে প্রাইভেটকারে ফিরছিলেন। পথিমধ্যে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে জিহাদের এক বছরের মেয়ে জোবাইদা ঘটনাস্থলেই মারা যায়। গাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই দুর্ঘটনাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার