Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় পৌর কাউন্সিলর বিএনপি নেতা সুমন জেল হাজতে

BN DESK
05 September 2026, 08:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় পৌর কাউন্সিলর বিএনপি নেতা সুমন জেল হাজতে

কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েলসহ ছাত্রলীগ কর্মীদেরকে হামলা করে আহত করা ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপি নেতা ও বগুড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া হয়েছে। আসামি এনামুল হক সুমন বগুড়া শহরের কলোনীর মৃত মাহফুজুল হকের ছেলে।

এই মামলার অপর আসামি বগুড়া জেলা বিএনপি’র সভাপতি পৌর মেয়র রেজাউল করিম বাদশার জামিনের আবেদন পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। বগুড়ার দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী আজ মঙ্গলবার (৫ মার্চ) ওই আসামিদের জামিনের আবেদন শুনানিশেষে ওই আদেশ দেন।

দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গত বছরের ২৯ অক্টোবর বেলা ১১ টার দিকে শহরের সাতমাথার অদূরে টেম্পল রোডে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল ও নেতা-কর্মীদের হামলা করে।

এতে গুরুতর রক্তাক্ত জখম হন আব্দুল্লাহ আল রাজি জুয়েল এবং ছাত্রলীগের ফয়সাল, নাইমুর রহমান নাইম। এ সময় ককটেলও বিস্ফেরণ ঘটানো হয়। পরে আহতদেরকে বগুড়া মোহম্মাদ আলী হাসপাতালে চিকিৎসা করানো হয়।

পরে ওই আসামিরা হাইকোর্টের আদেশের আলোকে বগুড়ার দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন শুনানিশেষে ওই আদেশ দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় পৌর কাউন্সিলর বিএনপি নেতা সুমন জেল হাজতে

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার