Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

BN DESK
04 September 2026, 11:10 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১২ সদস্যরা সদরের ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তারা হলো-দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর এলাকার আক্কাস আলীর ছেলে আলমগীর হোসেন সাবু, রংপুরের পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে বাশারুল ইসলাম ও বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর এলাকার গজেন সাহার ছেলে সুমন কুমার সাহা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদেরভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে এক হাজার ৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, তিনটি সিম, দু’টি অফিসিয়াল ব্যাগ, চারটি প্লাস্টিকের রেকর্ড ফাইল, একটি কাভার্ডভ্যান ও ২৭শ’ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার