Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে  ছুরিকাঘাতে কিশোর নিহত

BN DESK
05 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ফুটবল খেলা নিয়ে  ছুরিকাঘাতে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো: রিয়াদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়।

শুক্রবার বিকেলে বগুড়া সদরের কৈচড় স্কুল মাঠে একদল যুবক তাকে ছুরিকাহত করে। এরপর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে রিয়াদ মারা যায়। ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো: রিয়াদ কৈচড় মধ্যপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে।  


বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই লালন দৈনিক করতোয়াকে জানান, শুক্রবার বিকেলে কৈচড় স্কুল মাঠে সদরের মালগ্রাম ও কৈচড় গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। প্রচুর দর্শকের উপস্থিতিতে প্রথমার্ধে মালগ্রামের ফুটবল দল এক গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দর্শকদের মাঝে হট্রগোল বাধে এবং তার মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রুপ নেয়। এ সময় একদল যুবক ছুরিকাঘাতে রিয়াদসহ মোট ৬ জন আহত হয়। 


আহতদের মধ্যে রিয়াদ ও সিয়ামকে উদ্ধার করে  বগুড়া শজিমেক  হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৮ টার দিকে রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে  ছুরিকাঘাতে কিশোর নিহত

B
BN DESK | 13 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার