Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দু’জন গ্রেফতার 

BN DESK
05 September 2026, 07:44 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দু’জন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২৭০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাত পোনে ১১ টার দিকে সদর থানার পুলিশ শহরের নামাজগড় চাচা পাগলার মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি নীল রং এর প্রাইভেট কার (ঢাকা- মেট্রো-গ- ১৭-৯৮৩৯) আটক করে এতে তল্লাশি চালানো হয়। এ সময় কারের মধ্যে একটি বস্তায় রাখা ২৭০ বোতল ফেনসিডিলসহ ২ কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নীলফামারির গারাগ্রামের সুমন সরকার (৩৭) ও একই জেলার খামারপাড়ার রওশন  আলী (৪২)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দু’জন গ্রেফতার 

B
BN DESK | 08 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার