Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত

BN DESK
07 October 2025, 02:14 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালগ্রামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র তিনজনকে ছুরিকাহত করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া শহরের মালগ্রামে রানা স্টোরের সামনে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, শহরের সেউজগাড়ী এলাকার মো: ইব্রাহীমের ছেলে মোঃ আরাফাত (২২), মালগ্রামের রানা পাইকারের ছেলে মো: রিয়াদ (১৬) ও রানা পাইকারের স্ত্রী রিতা বেগম (৩৫)।

স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,  কোন এক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আরাফাত ও রিয়াদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে একে অপরকে আহত করে।

এ সময় রিয়াদের মা রিতা বেগম ঘটনাস্থলে আসলে তাকেও ছুরিকাহত করা হয়। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার