Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বংগ মিলারস লিমিটেডের ৫০ হাজার টাকা জরিমানা

BN DESK
05 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় বংগ মিলারস লিমিটেডের ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় বংগ মিলারস লিমিটেডে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) জেলা প্রশাসন বগুড়া ও বিএসটিআই জেলা অফিসের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার বংগ মিলারস নামের প্রতিষ্ঠানটি উৎপাদিত ব্রেড (ব্রান্ড-অলটাইম) পণ্যের গায়ে উৎপাদন তারিখ অগ্রিম (২০/০৩/২৪) প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী সংযুক্তি জেলা অফিস বগুড়ার অফিসের পরিদর্শক (মেট) শাহ আলম পলাশ খাঁন। উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (সিএম) মেসবাহ-উল-হাসান ও ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বংগ মিলারস লিমিটেডের ৫০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার