Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

BN DESK
07 February 2026, 11:20 PM পড়তে ১ মিনিট

‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’-এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। বগুড়া মূক-বধির সংঘ:  দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বগুড়া মূক-বধির সংঘের উদ্যোগে একটি র‌্যালি শহরের প্রধান কার্যালয় সড়ক প্রশিক্ষণ করে সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি আইনজীবী রায়হান আহম্নেদ তালুকদার রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ উল আলম শাহীন, কোষাধ্যক্ষ ইমামুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য  আব্দুর রাজ্জাক, মহিলা নির্বাহী সদস্য  ডলি বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম আদহাম রাজু।

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁয় দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনামিকা নজরুল। এসময় নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা আল আমান্না প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কর্মকর্তা সালেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দীক,  প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হরিপাল পাহান। শেষে প্রতিবন্ধীদের মাঝে ৮৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই-সাইকেল ও ৬টি শ্রবন যন্ত্র  বিতরণ করা হয়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভূরুঙ্গামারীতে শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ, থেরাপিস্ট মাসুদ করিম ও অডিও মেট্রিশিয়ান আশরাফুল আলম। শেষে শারীরিক প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের হেয়ারিং এইড প্রদান করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার