Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

BN DESK
04 September 2026, 06:34 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদি হয়ে পাঁচজনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো-বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) ও শহরের উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকে পরিচয় ও বন্ধুত্ব ছিল। গতকাল রোববার (১৭ মে) রাত ৮টার দিকে ওই তরুণী শহরের পুলিশ প্লাজার ৭ম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও অপর একজন উপস্থিত ছিল। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত সোয়া ১০টার দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহসংলগ্ন শ্মশানঘাট রাস্তার পাশে একটি নির্মাণাধীন পুরাতন ভবনে যায় তারা। সেখানে রকি নামের আরও একজন যোগ দেয়। ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের এক পর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকার কাছে পৌঁছালে ভুক্তভোগী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এসময় অভিযুক্ত বাধন পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে বগুড়া সদর থানাধীন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচজনের নামে মামলা গ্রহণ করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার