Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বাপা’র উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

BN DESK
05 September 2026, 03:53 AM পড়তে ১ মিনিট

বগুড়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার উদ্যোগে শনিবার (১৪ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে শহরের সাতমাথায় জেলা বাপা’র সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকতের সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। করতোয়া নদীসহ বগুড়ার সকল নদ-নদী রক্ষায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের প্রতিপাদ্য বিষয়ে তথ্য উপস্থাপন করেন জেলা বাপা’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।

জেলা বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-সংগঠনের সহসভাপতি ও বগুড়া বার’র সাবেক সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হক, উপদেষ্টা প্রফেসর আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাছিম বিল্লাহ, অধ্যাপক ছালজুর রহমান, রকিবুল হক খান, জাহেদুর রহমান। বক্তারা বলেন, বর্তমানে বগুড়ার অনেক নদ-নদী সংকটাপন্ন অবস্থায়। উৎসমুখসহ বিভিন্ন স্থানে এসব নদ-নদী ভরাট হয়ে গেছে। এতে ভাটির জনপদে নৌপথ বন্ধ, চাষাবাদে সংকট, অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। মানববন্ধন থেকে করতোয়া নদীসহ বগুড়ার সকল নদ-নদী দখল-দূষণমুক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন-জাকিয়া সুলতানা, এড. আজাদ হোসেন তালুকদার, রুম্মানা খাতুন বাবলী সুরাইয়া, এম ফজলুল হক বাবলু, মোকছেদ আলী, ফজলুল হক, আহসান হাবীব তালুকদার রঞ্জু প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বাপা’র উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার