Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় কোবরা বাহিনীর প্রধান সুমন গ্রেফতার

BN DESK
13 May 2026, 04:28 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের আলোচিত কোবরা বাহিনীর প্রধান সুমনকে একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) বেলা পোনে দু’টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম শহরের জলেশ্বরীতলায় পৌরসভা লেন থেকে তাকে গ্রেফতার করে। ধৃত সুমন (২৮) শহরের মালতিনগর দক্ষিনপাড়ার হান্নান মিয়ার ছেলে।

ডিবি সূত্র জানায়, জলেশ্বরীতলায় পৌরসভা লেনে একটি বার্মিজ চাকু নিয়ে মহড়ার সময় ডিবির হাতে সে ধরা পড়ে। এসময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। ধৃত সুমন শহরের আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘কোবরা’ বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এরমধ্যে একাধিক মামলার ওয়ারেন্ট ছিল।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় কোবরা বাহিনীর প্রধান সুমন গ্রেফতার

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার