Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বাড়ি থেকে ডেকে এনে যুবককে হত্যা

BN DESK
05 September 2026, 03:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় বাড়ি থেকে ডেকে এনে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রাসেল আহমেদ (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। টাকার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে এনে সদরের সাবগ্রামের চক সরতাজ সুলতানপুর এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত রাসেল সাবগ্রামের সুলতানপুর এলাকার আবু বক্করের ছেলে। তিনি বগুড়া ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। এ হত্যার ঘটনায় সিয়াম নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ধৃত সিয়াম এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশের কাছে তথ্য দিয়েছে। সে বলেছে মাত্র ৮ হাজার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র এই হত্যাকান্ড সংঘটিত হয়। কিছুদিন আগে সিয়াম রাসেলের কাছ থেকে ৮ হাজার টাকা ধার নিয়ে বন্ধুদের সাথে কক্সবাজার যায়। পরে কক্সবাজার থেকে ফিরে আসার পর থেকে রাসেল টাকা ফেরত দেয়ার জন্য তাকে নানাভাবে চাপ দিয়ে আসছিল। এতে সে অপমানিত বোধ করে রাসেলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতে সিয়াম গত বুধবার রাত পৌনে ১২টার দিকে টাকা ফেরত দেয়ার কথা বলে বাড়ি থেকে রাসেলকে সদরের সাবগ্রামের চক সরতাজ সুলতানপুর এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়াম (১৭) কে ঢাকা পালিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ রোড থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। পরে সিয়ামকে নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।

নিহত রাসেলের পরিবারের অভিযোগ, রাতের খাবার শেষে ঘুমিয়েছিল রাসেল।  মধ্যরাতে প্রতিবেশী কিশোর সিয়াম পাওনা টাকা দেওয়ার কথা বলে তার ম্যাসেঞ্জারে কল করে তাকে বাড়ির বাইরে ডেকে নেয়। এরপর ওই এলাকায় খোলা মাঠে নিয়ে গিয়ে রাসেলের বুক ও পিঠে ছুরিকাঘাত করে সিয়াম। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় সূত্র জানায়, অনলাইন জুয়ার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। সিয়ামের সাথে রাসেল অনলাইনে জুয়া খেলতো। এই জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরেই রাসেলকে হত্যা করা হয়েছে।

সদর থানার ওসি জানিয়েছেন, ধৃত সিয়ামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ হত্যার ঘটনায় থানায় মামলা হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বাড়ি থেকে ডেকে এনে যুবককে হত্যা

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার