Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বিক্ষোভকারীদের কবলে ফ্রান্সের নাগরিক

BN DESK
07 September 2026, 09:52 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় বিক্ষোভকারীদের কবলে ফ্রান্সের নাগরিক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিক্ষোভকারীদের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফ্রান্সের এক টুরিস্ট। আজ রোববার (৪ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাকে পুলিশ সন্দেহে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে ঘিরে ফেলে এবং মারপিট করতে উদ্যেত হলে কয়েকজন শিক্ষার্থী তাকে বগুড়া প্রেসক্লাবের দিকে নিয়ে আসে।

পরে সাংবাদিকরা তাকে নিয়ে প্রেসক্লাবের ভিতর যান। এরপরও কয়েকজন বিক্ষোভকারী ওই টুরিস্টকে বের করে দেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়নসহ অন্যরা তাকে বের না করে তাকে আশ্রয় দেয় এবং নির্ভয় দেন।

পরে ফ্রান্সের নাগরিক আমরীন ড্যানিয়েল প্রেসক্লাবে বিশ্রাম করেন। তাকে দুপুরে খাবার দেওয়া হয়। ওই টুরিস্ট বগুড়ার মহাস্থানগড় দেখতে বগুড়া এসেছিলেন। ক্লাব সভাপতি ওই বিদেশী নাগরিকের ব্যাপারে বগুড়ার জেলা প্রশাসককে অবগত করেন এবং তাকে নিরাপত্তাসহ যথাযথস্থানে পৌছে দেওয়ার আহবান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বিক্ষোভকারীদের কবলে ফ্রান্সের নাগরিক

B
BN DESK | 04 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার