Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিস ভাঙচুর

BN DESK
02 September 2026, 05:44 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিস ভাঙচুর

স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) রাতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মিছিল শেষে ছাত্র-জনতা জেলা জাতীয় পার্টির অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ডা. সানি, নেহাল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে।

এসময় তারা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে জাতীয় পার্টির বিচার দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। ফ্যাসিস্ট’র সহযোগী হিসেবে তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বক্তারা, নুরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিস ভাঙচুর

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার