Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বিশেষ কায়দায় পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

BN DESK
04 September 2026, 05:27 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিশেষ কায়দায় ম্যাগনেটের সাথে আটকে রেখে পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ জামাল নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদরের নওদাপাড়াস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে একটি বাস থামিয়ে এতে তল্লাশি করে তাকে গ্রেফতার করে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা.জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে কক্সবাজার হতে জয়পুরহাটগামী এস.আই এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১) বাস থামানো হয়। এরপর এ-১ সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী জামালের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ম্যাগনেটের টুকরোর সাথে ইয়াবা ভর্তি প্যাকেট বিশেষ কায়দায় আটকে পাচার করা হচ্ছিল। ধৃত জামাল (৩৫) কক্সবাজারের হাজিপাড়া ইসলামপুর গ্রামের  মৃত মোশারফ হোসেনের ছেলে। ধৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় পরিদর্শক মো: সামসুল আলম বাদি হয়ে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বিশেষ কায়দায় পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার