Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বিশেষ ক্ষমতা আইনে দুই ফেনসিডিল কারবারির জেল

BN DESK
04 September 2026, 09:04 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় বিশেষ ক্ষমতা আইনে দুই ফেনসিডিল কারবারির জেল

কোর্ট রিপোর্টার : বিশেষ ক্ষমতা আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত ঢাকার সাভারের দুই ফেনসিডিল কারবারির দুই বছর করে সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা-হলো ঢাকার সাভার উপজেলার হরিনধরার আফাজ উদ্দিনের ছেলে মোকছেদ আলী এবং উত্তর মেইটকার নুর মোহাম্মদের ছেলে কামরুজ্জামান ওরফে খোকন। আজ বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়া ডিবি পুলিশের এসআই আব্দুল করিম গোপন সূত্রে সংবাদ পেয়ে ২০১২ সালের ২৬ জুন বিকেলে অভিযান চালিয়ে বগুড়া শহরের চারমাথা মামা হোটেলের সামনে থেকে দিনাজপুরের হাকিপুর উপজেলার হিলি থেকে আসা গম ভর্তি ট্রাক (ঢাকা মেট্টোনং ৬৩৭৯) আটক করে ওই দুইজনকে আটক করে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে। এরপর ওই ট্রাকে তল্লাশি করে গমের বস্তার মধ্যে থেকে বিশেষ কায়দায় রাখা ১৭১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করে এবং মামলা দায়ের করা হয়।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. মোস্তফা কামাল পরাগ এবং আসামি পক্ষে রুহুল কুদ্দুস রহুল।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বিশেষ ক্ষমতা আইনে দুই ফেনসিডিল কারবারির জেল

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার