Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বেসরকারি হাসপাতালে তিন বছরের শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

BN DESK
04 September 2026, 03:16 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ইয়াহিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে শহরের কলোনি এলাকার পাবলিক জেনারেল হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ইয়াহিয়া গাবতলী উপজেলার কর্ণি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনার পর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়। স্বজনরা জানান, ডান হাত ভেঙে যাওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শিশুটিকে পাবলিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক।

পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে শিশুটিকে অচেতন করার জন্য অ্যানেস্থেশিয়া ইনজেকশন দেওয়া হয়। কিন্তু ইনজেকশন দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও শিশুটির জ্ঞান ফেরেনি। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েন বাবা নজরুল ইসলাম। তিনি বলেন, ডাক্তাররা অবশ করার ইনজেকশন দেওয়ার পর আমার ছেলের আর জ্ঞান ফেরেনি। ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। ঘটনার পর উত্তেজিত স্বজনদের সঙ্গে হাসপাতালের মালিক আরিফুলের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগের বিষয়ে হাসপাতালের মালিক আরিফুলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশিদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা হয়নি। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে সদর থানার ওসি মো: মুনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বেসরকারি হাসপাতালে তিন বছরের শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার