Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় একজনের জেল, প্রায় ২৩ লাখ টাকা অর্থদন্ড

BN DESK
04 September 2026, 03:08 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেকে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখ্যানের অভিযোগ দায়েরকৃত মামলার রায়ে অভিযুক্ত আসামি হেলাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং ২২ লাখ ৮৮ হাজার ২৪৫ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

তিনি বগুড়া সদর উপজেলার নামুজা পাল্লাপাড়ার আহাদ আলীর ছেলে। আজ বুধবার (৪ মার্চ) বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-১ এর বিচারক মো. আহসান হাবিব এই মামলার রায় দেন।

বগুড়া সদরের নামুজা সরদারপাড়ার মৃত লোকমান আলীর ছেলে জাহাঙ্গীর আলমের দায়েরকৃত মামলায় অভিযোগে জানা যায়, তার প্রতিষ্ঠান নামুজা মল্লিাকা উন্নয়ন সংস্থা থেকে ২২ লাখ ৮৮ হাজার ২৪৫ টাকা ঋণ নেন হেলাল উদ্দিন। ঋণের ওই টাকা পরিশোধের জন্য হেলাল উদ্দিন বাদি জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান বরাবর ওই টাকা মূল্যমানের একটি ব্যাংক চেক প্রদান করেন।

বাদি জাহাঙ্গীর আলম চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে আসামির নামীয় ব্যাংক হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখ্যান হয়। পরে বাদি তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি হেলাল উদ্দিন ওই টাকা বাদির প্রতিষ্ঠানে পরিশোধ না করায় জাহাঙ্গীর আলম এই মামলা দায়ের করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় একজনের জেল, প্রায় ২৩ লাখ টাকা অর্থদন্ড

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার